July 9, 2026, 9:57 pm

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Reporter Name
  • আপডেট Wednesday, December 20, 2023
  • 134 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন যুবক ও অপরজন কিশোরী। যুবকের নাম পরিচয় জানা যায়নি। কিশোরীর নাম মরিয়ম আক্তার নিঝুম (১২)। নিহত কিশোরী আশুলিয়া থানার হযরত নগর মৃত রবিউল ইসলামের মেয়ে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ওই যুবক নিহত হয়। অপরদিকে মহানগরীর কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পাড় হওয়ার সময় কাভার্ড ভ্যান এক কিশোরীর মৃত্যু হয়েছে। এঘটনায় কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত চালক মোঃ সাজ্জাদ (৩০) পাবনা জেলার সদর থানাধীন মালঞ্চি গ্রামের মৃত মুকুল মিয়ার ছেলে ও হেলপার মোহাম্মদ তুহিন (১৮) পাবনা জেলার ঈশ্বরদী থানার সাহাপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের উপর অজ্ঞাত গাড়ি চাপায় এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। গাড়ি চাপায় তার মাথা থেঁতলে যাওয়ায় মুখমন্ড চেনা যাচ্ছে না। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে জিন্স প্যান্ট ও চেক শার্ট রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ফ্লাইওভারের উপরে হাঁটছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম জানান, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় সিরাজগঞ্জ হোটেলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পাড় হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান (ঢাকামেট্টো-ট-১৮-৯৬৯৪) মরিয়ম আক্তার নিঝুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এঘটনায় কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেছে।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর