July 25, 2026, 6:17 am

গাজীপুরে পূবাইল থানার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • আপডেট Tuesday, March 31, 2026
  • 122 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর পূবাইল থানার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন অনুষ্ঠান পূবাইল কলেজগেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার বলেছেন, গাজীপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। এই মরণনেশার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন,বর্তমানে জরাজীর্ণ ভবন ছেড়ে নতুন ভবনে সেবা কার্যক্রম চালু হলে পুলিশ নতুনভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে। মানুষ আরও বেশি সেবা পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রমুখ। এর আগে, ২০১৮ সালে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর ভাড়া করা জরাজীর্ণ ভবনে চলছিল নাগরিক সেবা কার্যক্রম। চারতলা ভবনের নির্মাণব্যয় ১৬ কোটি ২৪ লাখ টাকা। আগামী এক বছরে এ নির্মাণকাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ঠিকাদার প্রতিষ্ঠান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর