May 31, 2026, 8:15 am

গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট Sunday, April 12, 2026
  • 47 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের শিল্পাঞ্চল চান্দনা চৌরাস্তার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস-এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোঃ জহিরুল ইসলাম সরকার পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা হিসেবে গাজীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছেন। তার এই অসাধারণ সাফল্যে গাজীপুরের ব্যবসায়ী সমাজে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।রোববার পলি কেবলসের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলস কার্যালয়ে জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলি কেবলসের ডি.জি.এম (সেলস অ্যান্ড মার্কেটিং) মি. তাইফুর রহমান, এ.জি.এম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ শাহীন মিয়া এবং গাজীপুর ও আশুলিয়া সেলস ম্যানেজার মোঃ ইমরান মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পলি কেবলসের পক্ষ থেকে জানানো হয়, জহিরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সময়মতো পণ্য সরবরাহ এবং মানসম্মত সেবা প্রদানের কারণে তিনি এ সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছেন।  ব্যবসায় ধৈর্য, পরিশ্রম ও বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ—যা তিনি ধারাবাহিকভাবে বজায় রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ বিষয়ে জহিরুল ইসলাম সরকার বলেন, “গ্রাহকদের আস্থা, আন্তরিকতা এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমাকে সহযোগিতা করা সকল গ্রাহক, ডিলার, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে ভবিষ্যতেও সেবার মান অক্ষুণ্ন রেখে ব্যবসার পরিধি আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন।স্থানীয় ব্যবসায়ীরা জানান, জহিরুল ইসলাম সরকারের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো গাজীপুরের ব্যবসায়ী সমাজের জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর