May 25, 2026, 7:42 pm

গাজীপুরে দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, April 6, 2024
  • 107 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব,অসহায়,দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে মনিপুর সমাজ কল‍্যাণ সংস্থার উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও জেলা কৃষক লীগের সদস্য রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিপুর সমাজ কল‍্যাণ সংস্থার সহ-সভাপতি গোলাপ মিয়া, সাধারন সম্পাদক আসাদ ভূঁইয়া, সহ সাধারন সম্পাদক- জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শওকত আলী, সমাজকল্যাণ সম্পাদক আজমত আলী, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, নির্বাহী সদস্য আদর আলী সহ সংস্থাটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সংস্থাটির সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় গরীব, অসহায় দুঃস্থ ৩শ’ মানুষের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর