July 26, 2026, 10:07 pm

গাজীপুরে দিনব্যাপী ইউএফটিবির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

Reporter Name
  • আপডেট Sunday, July 26, 2026
  • 2 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, প্রক্টর, পরিচালক (শিক্ষার্থীকল্যাণ), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে একাডেমিক ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অনুষদের ৩১ জন শিক্ষার্থীকে মাস্টার্স থিসিস গবেষণা সম্মাননা, ১১ জন শিক্ষককে রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ ও ৩০ জন শিক্ষার্থীকে ডিনস সম্মাননা বৃত্তি দেওয়া হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। সভায় নবাগত শিক্ষার্থীদের প্রতিনিধি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় চেয়ারম্যানদের প্রতিনিধি, প্রক্টর, পরিচালক (শিক্ষার্থীকল্যাণ) এবং দুই আবাসিক হলের প্রভোস্ট বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আনোয়ার হোসেন উচ্চশিক্ষায় গুণগত মান, গবেষণা ও প্রযুক্তি-নির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও শিল্প খাতের সঙ্গে আরও কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, বর্তমান সময়ে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না। কর্মক্ষেত্রে সফল হতে হলে হাতে-কলমে শিক্ষা ও বাস্তব দক্ষতা অর্জনের বিকল্প নেই। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। দুপুরে মধ্যাহ্নভোজের পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর