August 24, 2026, 3:12 am

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

Reporter Name
  • আপডেট Thursday, May 23, 2024
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আধা ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বগিটি রেখে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন ও স্টেশনের মাস্টার হানিফ আলি।
হানিফ আলি বলেন, তুরাগ কমিউটার-২ ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর থেকে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, ঢাকায় পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। আজ বৃহস্পতিবার ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে।
তিনি আরও বলেন, ঢাকা-জয়দেবপুর রেল রোডে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে বাই রোটেশন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা করে।  তুরাগ কমিউটার ট্রেনের যাত্রী আমিনুল হক বলেন, ধীরাশ্রম স্টেশন থেকে ট্রেনটি ঢাকামুখী চলাচল শুরুর কিছুক্ষণের মধ্যে এটির একটি বগি লাইনচ্যুত হয়। আল্লাহর রহমতে কোনো যাত্রী আহত হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর