July 9, 2026, 6:24 pm

গাজীপুরে তিন পিঁয়াজ ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter Name
  • আপডেট Sunday, December 10, 2023
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রয় করার অপরাধে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে সামসুদ্দিন সরকার সুপার মার্কেটে ও চান্দনা-চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে তিন পিঁয়াজ ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি ভ্রাম্যান আদালতে নেতৃত্ব দেন। এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর জেলা বিপনন কর্মকর্তা আব্দুস সালাম।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, সামসুদ্দিন সরকার সুপার মার্কেটে দেওয়ান বানিজ্যালয়ের মালিক রিপন মহাজনকে পাঁচ হাজার টাকা এবং চান্দনা-চৌরাস্তা বাজারের সানজিদা বানিজ্যালয়ের খুচরা পিয়াঁজ বিক্রেতা ইব্রাহিম খলিলকে তিন হাজার টাকা ও একই বাজারের কাঁচা বাজার ব্যবসায়ি মনির হোসেন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রয় করার অপরাধে কৃষি বিপনন আইন-২০১৮-এ তাদের জরিমানা করা হয়েছে।
গাজীপুর জেলা বিপনন কর্মকর্তা আব্দুস সালাম জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় টের পেয়ে সামসুদ্দিন সরকার সুপার মার্কেটের অধিকাংশ বিক্রেতা দোকান খোলা রেখেই পালিয়ে গেছে।
এসময় ওই মার্কেটের ব্যবসায়ি রিপন মহানজন অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রি করছিলেন। চান্দনা-চৌরাস্তা বাজারের অপর দুই ব্যবসায়ি পিঁয়াজের মূল্য তালিকা দেখাতে পারেননি ও তারা চড়া দামে পিয়াজ বিক্রয় করছিলেন। তারা ১৮০ টাকা থেকে দুইশ’ টাকা কেজিতে পিঁয়াজ বিক্রি করছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর