মো: জাফর আলী, গাজীপুর :: স্থানীয় সরকার দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনে তিন দিনব্যাপী কর মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি নগর ভবন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়।
এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, মাহবুবুর রহমান শিপু, আয়েশা খাতুন, নাসেরা সুলতানা বেবি প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে চান্দনা চৌরাস্তায় সিটি করপোরেশনের ৬ নম্বর জোনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ৬ নম্বর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসএম আলতাব হোসেন, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মণ্ডল ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কাদির মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালিটি চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।