July 23, 2026, 7:09 pm

গাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, February 27, 2026
  • 141 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১ (গাজীপুর) ও র‍্যাব-১৩ (রংপুর)-এর যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত রিশমা খাতুন (৩০) প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত মাসুদ রানা (৩৮) তার ওপর হামলা চালান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। এতে রিশমা গুরুতর আহত হন। স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর নিহতের বাবা জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গম চরাঞ্চলে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ যৌথভাবে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উলিপুর থানার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল বলেন, ‘এ ধরনের নৃশংস অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর