April 20, 2026, 11:58 pm

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, April 7, 2026
  • 32 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি কাটার ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে জিএমপি গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই (নিঃ) আবু বকর সিদ্দিক ও এএসআই (নিঃ) আলামিন হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকার কোনাবাড়ী কলেজ গেইট সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় কয়েকজন দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ জিয়াউল খাঁন (২৬), মোঃ আলমগীর হোসেন (৩০), মোঃ আলামিন (২৬), মোঃ শাকিল (২২) ও মোঃ মাহাদী হাসান (২৫)। পরে তাদের দেহ তল্লাশি করে একটি কাটার ও দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এছাড়া তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জিয়াউল খাঁনের বিরুদ্ধে পূর্বে তিনটি চুরি মামলা এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি চুরি মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে, যা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়।
গোয়েন্দা সূত্র আরও জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়ক এলাকায় সুযোগ বুঝে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করে আসছিল। তাদের গ্রেফতারের মাধ্যমে একটি সম্ভাব্য বড় ধরনের অপরাধ সংঘটন প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম জানান, ‘মহাসড়কে অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর