June 2, 2026, 5:05 am

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

Reporter Name
  • আপডেট Sunday, March 29, 2026
  • 62 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতির প্রস্ততিকালে একটি প্রাইভেটকার ও অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা-চামুরকী এলাকার চেরাগালি বাজার মোড়ে।
আটককৃতরা হলো, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মোঃ সাগর (২৪), গাজীপুর সদরের উত্তর ছাযাবিথীর বরুদা এলাকার মশিউর রহমান জুয়েল (৩৫), একই এলাকার নওয়াব আলী (৬০) ও বরুলিয়া এলাকার সাব্বির (১৫)।
পুলিশ সূত্রে জানা যায়, এস আই লিমন মিয়ার নেতৃত্বে রাত্রিকালিন টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাপলা এলাকায় ডাকাতির উদ্যোশে শলাপরামর্শ করছিল। পরে শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং ৪ জনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গী অপর ৪/৫ জন পালিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে প্লাষ্টিকের একটি খেলনা পিস্তল, প্লাষ্টিকের একটি শর্টগান, একটি চাপাতিসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে।
কাপাসিয়া থানান ওসি শাহিনুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। তারা আরো কোন অপকর্মের সাথে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার আটককৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর