August 26, 2026, 12:16 pm

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, September 24, 2023
  • 210 জন দেখেছে

মুর্শিকুল আলম, স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা অফিসার ইনচার্জ মো. জিয়াউল ইসলাম শনিবার রাত দেড়টার দিকে শহরের মারিয়ালী কলাবাগান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত সামুরাই, দা, চাকু, হেসকো ব্লেড ও গামছা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন-মোঃ জুয়েল রানা (২৬), মোঃ সাদিক মিয়া (২৬), রাকিবুল হাসান রাব্বি (২৪) ও মোঃ মিরাজ হোসেন (২০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে জিএমপি সদর থানাসহ শহরের বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসছে। ঘটনায় জিএমপির সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর