July 15, 2026, 5:35 pm

গাজীপুরে টিআইবির “টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Wednesday, July 15, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও সনাক, গাজীপুরের আয়োজনে মঙ্গলবার ( ১৪ জুলাই) নাইটিঙ্গেল লাউঞ্জ, গাজীপুরে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন : তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি যোবেদা আক্তারের সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর রাশিদুজ্জামান লিটন এর সঞ্চালনায় সামাজিক – সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশত প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালা পরিচালনা করেন টিআইবির কো-অর্ডিনেটর, সিই জনাব মোঃ আতিকুর রহমান। লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন ক্লাস্টার কো-অর্ডিনেটর জনাব মোঃ মাহানুল হক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়েস উপকমিটির আহ্বায়ক ফয়জুন্নেছা লাভলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি শেকানুল ইসলাম শাহী এবং ইয়েস গ্রুপের সদস্যগণ।
কর্মশালায় মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত, সমতাপূর্ণ সমাজ-রাষ্ট্র গঠণের লক্ষ্যে -আইন, আইনের শাসন, সচ্ছতা, জবাবদিহিতা এবং শুদ্ধাচার প্রতিষ্ঠা করা এবং এ উদ্দেশ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর ১৭টি প্রধান লক্ষ্য বাস্তবায়ন প্রসঙ্গে অংশগ্রহণমূলক পর্যাআলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণ সমন্বিত উদ্যোগের মাধ্যমে অভীষ্ট লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর