October 3, 2026, 1:43 pm

গাজীপুরে জ্বালানি মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Monday, April 20, 2026
  • 140 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে জ্বালানি মজুত রাখা ও অতিরিক্ত দামে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স তামিম এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে অকটেন ও পেট্রল বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে এলাকার মেসার্স আলী ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে দুই হাজার ২৬২ লিটার অকটেন, তিন হাজার ৩২৪ লিটার ডিজেল ও ৯৬০ লিটার পেট্রল মজুত থাকলেও বিক্রি বন্ধ রাখা হয়েছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, দুটি দোকানে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে মেসার্স আলী ফিলিং স্টেশনে জ্বালানি থাকা সত্ত্বেও বিক্রি না করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর