July 25, 2026, 7:04 pm

গাজীপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

Reporter Name
  • আপডেট Tuesday, March 3, 2026
  • 135 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, গাজীপুর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে কোনাবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মোঃ সালেহুর রহমান, সহকারী কমিশনার, গাজীপুর এবং আফসানা পারভীন, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর।
অভিযানকালে দেখা যায়, কিছু ব্যবসায়ী দোকানে মূল্য তালিকা টানাননি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন। ফলে সাধারণ ক্রেতারা অতিরিক্ত দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, রমজান মাসে ভোক্তারা যেন সঠিক মূল্য ও ভেজালমুক্ত পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর