স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর প্রচার সম্পাদক এবং কাপাসিয়া আসনের এমপি সালাহউদ্দিন আইউবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজাউল বারী বাবুল, মো. খাইরুল হাসান, আমিনুল ইসলাম, শরীফ আহমেদ শামীম ও শামসুল হুদা লিটন প্রমুখ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন আলী, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম, অফিস সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুনসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।