স্টাফ রিপোর্টার,গাজীপুর :: টঙ্গীতে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের দলনেতাসহ ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গতকাল সোমবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ আশিক (২৮) পিতা-আঃ করিম, সাং-খানপুকুর, পোঃ ধলাপাড়া, থানা-পঞ্চগড়, জেলা-পঞ্চগড়, মোঃ আবু তাহের (৩০) পিতা-মোঃ আজিজ, সাং-গোপালপুর মধ্যপাড়া, থানা-টঙ্গী পূর্ব, জেলা: গাজীপুর, মোঃ আরিফ হোসেন (২৮) পিতা-মৃত বিল্লাল হোসেন, সাং-গোপালপুর মধ্যপাড়া, থানা-টঙ্গী পূর্ব, জেলা: গাজীপুর, মোঃ শাকিল হোসেন (২৯) পিতা-মোঃ আবুল হোসেন, সাং-পূর্ব আরিচপুর, হাফিজ উদ্দিন ব্যাপাড়ী রোড, থানা-টঙ্গী পূর্ব, জেলা: গাজীপুর, আহাম্মদ আজিজ রনি (৩২) পিতা-ফারুক আহম্মেদ, সাং-দাউদপুর, পোঃ খাস দাউদপুর, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ আরমান (২৮) পিতা-মৃত মোস্তফা, সাং-মুরকুন মধ্যপাড়া, থানা-টঙ্গী পূর্ব, জেলা: গাজীপুর, মোঃ হাসিবুর রহমান (২৭) পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-গোপালপুর মধ্য পাড়া, থানা- টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, শ্রী আনন্দ বাবু (৩০) পিতা-শ্রী লেবু ভাস্কর, সাং- আমতলী রেল কোয়াটার থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, মোঃ ইমন হোসেন রনি (২৯) পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-টেন্ডরখালী ডাক্তার রোড, পো-হাসেরা, থানা-মুন্সীগঞ্জ, জেলা-মুন্সীগঞ্জ।
র্যাব জানায়, সোমবার রাতে র্যাব-১, সিপিএসসি ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের কতিপয় সক্রিয় সদস্য দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দুই দলের দুই দলনেতাসহ ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
এ সময় ১নং আসামীর কাছ থেকে একটি টার্চ মোবাইল, নগদ টাকা ও একটি চাকু, ২নং আসামীর কাছ থেকে একটি টার্চ মোবাইল ফোন, ৩নং আসামীর কাছ থেকে একটি বাটন ফোন ও নগদ টাকা, ৪নং আসামীর কাছ থেকে একটি টার্চ মোবাইল, একটি ঘড়ি ও গলার একটি স্বর্ণের চেইন, ৫নং আসামীর কাছ থেকে একটি বাটন ফোন, একটি চাকু ও নগদ টাকা, ৬নং আসামীর কাছ থেকে একটি টার্চ মোবাইল, একটি বাটন মোবাইল ফোন, চাপাতি ও নগদ টাকা, ৭নং আসামীর কাছ থেকে একটি টাচ মোবাইল ও একটি চাকু, ৮নং আসামীর কাছ থেকে একটি টার্চ মোবাইল ফোন ও নগদ টাকা, ৯নং আসামীর কাছ থেকে একটি টার্চ মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গাজীপুরে আগত লোকজন যাতে নিরাপদে নির্বিঘ্নে স্বস্তির সাথে চলাচল করতে পারে এই লক্ষ্যে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিস্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মোঃ মাহফজুর রহমান।