July 9, 2026, 2:44 pm

গাজীপুরে চুরি করার সময় এক রোহিঙ্গা যুবক আটক

Reporter Name
  • আপডেট Wednesday, November 8, 2023
  • 149 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন আলী জোহর (৩০) নামে এক রোহিঙ্গা যুবক। এ সময় পালিয়ে গেছেন তার আরও দুই সহযোগী। পরে আটক যুবককে থানা পুলিশের কাছে সোপর্দ করেন গ্রামবাসী। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান। আটক রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম রশিদ আহমদ।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হায়দার শুভ বলেন, মঙ্গলবার দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি গ্রামে ওই যুবকসহ চুরি করতে যান তিন সদস্যের একটি দল। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় দুইজন পালিয়ে গেলেও আলী জোহরকে আটক করে গ্রামবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান বলেন, আটক রোহিঙ্গা যুবককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। তাকে আজ দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও তার সম্পর্কে সংশ্লিষ্ট থানা এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর