October 12, 2026, 5:08 pm

গাজীপুরে চিপস-বিস্কুটের গুদামে অগ্নিকাণ্ড

Reporter Name
  • আপডেট Sunday, April 21, 2024
  • 119 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের বরুদা পিলখানা এলাকায় শনিবার এক অগ্নিকাণ্ডে চিপস ও বিস্কুটের গুদামে কয়েকটি বসতঘর পুড়ে গেছে। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা ও কর্মীরা গিয়ে আগুন নেভান।
গাজীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স- এর উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, শনিবার বিকেল ৫ টার দিকে সেমিপাকা টিনশেড ভবনের একটি কক্ষে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশেপাশের ৭ টি গুদাম রুমে ছড়িয়ে পড়ে। আগুনে সেখানকার ৩ টি কক্ষে বিভিন্ন কোম্পানির বিস্কুট / চিপসে’র গোডাউন, বসতবাড়ির ২টি কক্ষ এবং অটোরিকশা গ্যারেজের ২ টি কক্ষ এবং কক্ষে থাকা চিপস-বিস্কুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণ এবং ৬টার দিকে আগুন নির্বাপন করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর