স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা বুড়ির মোড় (শহীদ একাডেমী গলির সামনে) এলাকায় অভিযান চালিয়ে কুড়াল ও রামদাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে-গাজীপুর মহানগরের চান্দপাড়া (মধ্যপাড়া বউ বাজার) এলাকার মোঃ মিনহাজ ইসলাম (২৩), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দরপাড়া এলাকার রনি (২৫) এবং শেরপুরের শ্রীবর্দী থানার রূপার পাড়া এলাকার মোঃ হাসান (২০)।
বাসন থানার ওসি মোঃ আবু সিদ্দিক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বাসন থানাধীন চান্দনা বুড়ির মোড় এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৩টি দেশীয় রাম দা ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে। এব্যপারে বাসন থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলার পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।