October 3, 2026, 11:45 am

গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, April 7, 2026
  • 142 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গাছা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ তানজিন হাসান ফারাবি (৩০) ও মোসাম্মৎ নুরুন্নাহার আক্তার (২৫)কে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত তানজিন হাসান ফারাবি ও নুরুন্নাহার আক্তারকে উদ্ধারকৃত ইয়াবাসহ গাছা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে মাদক কারবার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর