স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে নগরের রাজবাড়ী সড়কস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। অনুষ্ঠানে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, জিএস সুরুজ আহমেদ, প্রভাষক বশির উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, সাইফুল ইসলাম টুটুল, অ্যাডভোকেট নাছির উদ্দিন, শাহাদাত হোসেন শাহিন ও কাজী মোস্তফা জামান খোকনসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।