July 23, 2026, 9:07 pm

গাজীপুরে কৃষক দল নেতা হত্যার আসামি শরীয়তপুরে গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, February 2, 2026
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় সাবেক কৃষক দল নেতা হেলাল উদ্দিন হত্যা মামলার প্রধান আসামিকে শরীয়তপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জাহিদ হাসান (২২)। সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল।
এর আগে সোমবার রাতে র‌্যাব-১ ও র‌্যাব-৮ যৌথ অভিযানে চালিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলা থেকে জাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া গ্রামের জসিম উদ্দিন পালোয়ানের ছেলে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, গত ৩১ জানুয়ারি রাতে কাপাসিয়ার কোটবাজালিয়া এলাকায় জাহিদ হাসান ও তার সহযোগীরা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এলোপাথাড়ি মারধর করে। এতে গুরুতর জখম হন হেলাল উদ্দিন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হেলাল উদ্দিনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত হেলালের স্ত্রী বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা করে। বিষয়টি আমলে নিয়ে র‌্যাব-১ মামলার প্রধান আসামি জাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে জাহিদের কাছ থেকে একটি চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তাকে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর