August 25, 2026, 5:05 am

গাজীপুরে কাউন্সিলরের ঈদ বস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, April 5, 2024
  • 101 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি দুই সহস্রাধিক নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন। আজ শুক্রবার সকাল ও জুমার নামাজের পর দুই শিফটে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ঈদ বস্ত্রের মধ্যে ছিল থ্রি-পিস, লুঙ্গি ও শাড়ি কাপড়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এলপিজি গ্যাস মালিক সমিতির সভাপতি মো. সেলিম খান।
ঈদের আগ মূহুর্তে কাউন্সিলরের উপহার পেয়ে খুশি বৃদ্ধা কামরুন নাহার, আছিয়া, শেফালি, আজিজ মিয়া। তারা বলেন, ঈদ বস্ত্র পেয়ে আমরা খুশি। আমাদের পরিবারে খুশির বার্তা নিয়ে এসেছে এই উপহার। ঈদ উপহার দেওয়ার জন্য কাউন্সিলরকে ধন্যবাদ জানান তারা।
কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি বলেন, ঈদ বস্ত্র যাকাতের টাকা থেকে দিচ্ছি না। এটা আমার এলাকার সাধারণ জনগণের জন্য ঈদ উপহার ও ঈদ শুভেচ্ছা বিনিময়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর