July 23, 2026, 5:53 pm

গাজীপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ!

Reporter Name
  • আপডেট Sunday, March 1, 2026
  • 185 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা তার অত্যাচারে এলাকা ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন বলে জানান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গাছা থানার ৩৪নং ওয়ার্ডের ভূসির মিল এলাকার মেম্বার বাড়ি রোডসহ আশপাশের এলাকায় শাহিনের নেতৃত্বে বিভিন্ন অপরাধকর্মকান্ড চালিয়ে আসছেন।
অভিযোগ রয়েছে শাহিন আগে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। গত ৫ আগস্টের পর তিনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকাবাসীর ওপর প্রভাব বিস্তার শুরু করেন। এছাড়াও শাহীন মিয়ার নির্দেশে তোফায়েল, জুবায়ের, মোয়াজ্জেম, সিরাজুল এলাকায় নানা অনিয়ম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, শাহিন একসময় গার্মেন্টসে চাকরি করতেন। চাকরি ছেড়ে দেওয়ার পর থেকেই তার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়। তিনি ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এলাকায় রামরাজত্ব কায়েম করার চেষ্টা করছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। স্থানীয় এলাকাবাসী তার অত্যাচারের কারণে দোকান খুলতে পারি না, বাসায়ও নিরাপদে থাকতে পারছি না। এলাকাবাসী স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর