July 9, 2026, 6:23 pm

গাজীপুরে ইমাম ও খতিবদের সম্মানী ভাতা বাড়ানোর আশ্বাস : সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

Reporter Name
  • আপডেট Sunday, December 10, 2023
  • 108 জন দেখেছে

মো. জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমি মেয়র থাকাকালে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ৬শ’ মসজিদের ইমাম ও খতিবকে মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছিলাম। আমাকে মেয়রের পদ থেকে সরিয়ে দিয়ে প্রথমই সকল ইমাম-খতিবদের সম্মানী বন্ধ করে দেওয়া হয়। তিনি এসব ইমাম ও খতিবদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করে দেওয়ার আশ্বাস দিয়েছে। গতকাল শনিবার গাজীপুর মহানগরীর ২১নং ওয়ার্ডের নান্দুয়াইন মাস্টারবাড়ি এলাকায় জামিয়া আতুল উলুমিল ইসলামিয়া গাজীপুরের বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ছিলাম। আমাকে না জানিয়ে কোনো চিঠি না দিয়ে ওই কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এমনকি কমিটির একজন সদস্য পর্যন্ত রাখা হয়নি।
মাহফিলে প্রধান মেহমান ছিলেন সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের শায়েখ ড. আদনান আল খাতিরী। এসময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, তরজুমানে আহলে সুন্নত ওয়াল জামাতের আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর