October 10, 2026, 1:34 am

গাজীপুরে আগুনে বসতবাড়ির ৬টি কক্ষ ও মালামাল পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Tuesday, June 25, 2024
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়িতে আগুন লেগে ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে বসতবাড়ির ৬টি কক্ষের সমস্ত মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় লোকজন জানান, কামরুল ইসলামের ওই বাড়িটিতে ৬টি টিনের তৈরি কক্ষ ছিল। দুপুরে হঠাৎ ওই বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেনে আশপাশের বাসিন্দারা। তাদের চিৎকারে ওই ঘর থেকে লোকজন দ্রুত বাইরে বের হয়ে আসেন। এ সময় অন্যান্য কক্ষ থেকেও লোকজন দৌড়ে বের হয়ে পড়েন। ধোঁয়া বের হওয়ার অল্প সময়ের মধ্যেই আগুন একটি কক্ষে ছড়িয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে একসাথে লাগোয়া অন্যান্য কক্ষেও ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীরা আগুন নিভাতে কাজ শুরু করে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিছুক্ষনের মধ্যেই তাদের সঙ্গে যোগ দেয় শ্রীপুর ফায়ার সার্ভিসের লোকজন। যৌথ প্রচেষ্টায় সাড়ে ১২ টায় লাগা আগুন বেলা দেড়টার দিকে নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহত নেই।
মাওনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, পৌনে ১টার দিকে ওই বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ২টি ইউনিটের ৪৫মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে ফ্রিজের বিদ্যুৎ লাইন থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনার তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর