September 18, 2026, 8:31 pm

গাজীপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে যুবদল-ছাত্রদলের বাইক শোডাউন

Reporter Name
  • আপডেট Friday, September 18, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য ঠেকাতে সতর্ক অবস্থানের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল। এরই অংশ হিসেবে আজ বাসন থানা এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শোডাউনে নেতৃত্ব দেন যুবদল নেতা মো. রোমান ও ছাত্রদল নেতা মো. বুলবুল। মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নেতাকর্মীরা এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় থাকার পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দেন জনাব শরীফ আজাদ,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর