July 4, 2026, 7:14 pm

গাজীপুরে অগ্নিকান্ডে ঝুটের গোডাউনে প্রায় সাত কোটি টাকার মালামাল পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Sunday, August 17, 2025
  • 198 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর ৩৯নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকার একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে হান্নান মার্কেটে কাইয়ুম সরকারের ঝুটের গোডাউন এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত গাজীপুর ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আজ রোববার ভোর ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় ঝুটের গোডাউনের মালিক বলেন, অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউনে রক্ষিত সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর