September 20, 2026, 3:45 pm

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৪৫টি বসতঘর পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Sunday, September 20, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৪৫টি টিনশেট ঘরসহ ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন টিনশেড বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পোশাক কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা ঘরে ফিরে রাতের রান্নাবান্না করার সময় একটি ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম  বলেন, একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, ভয়াবহ এই আগুনে বসতবাড়ির ৪৫টি টিনশেট ঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে তিনি দাবি করেন।
এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি ভুক্তভোগী পোশাক শ্রমিক ও ভাড়াটিয়ারা। ঘরের সব মালামাল ও জমা সঞ্চয় হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর