August 25, 2026, 10:02 am

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Thursday, November 9, 2023
  • 141 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক রাতুল মণ্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরে কর্মরত সাংবাদিকরা ঘণ্টাব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন।
শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস ছালাম রানার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—সাংবাদিক মাহফুল হাসান হান্নান, আব্দুল লতিফ, শাহীন আকন্দ, আব্দুল মালেক, মো. মাহবুবুর রহমান, সাদিক মৃধা, সিদ্দিকুর রহমান, মাহফুজুর রহমান ইকবাল, আদনান মামুন, কবির সরকার প্রমুখ। এ সময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ সাংবাদিকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর