June 2, 2026, 8:02 am

গাজীপুরের শ্রীপুরে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট Saturday, March 14, 2026
  • 67 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ বা অজ্ঞাত পরিচয় এক নারীর শরীরের তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার একটি ডোবা থেকে এই বীভৎস মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠলে আশপাশের বাসিন্দারা এর উৎস খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় নাজমুল হাসানের বাড়ির পেছনের একটি ডোবায় মানুষের শরীরের খণ্ডিত অংশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়িটি স্থানীয় পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহৃত পানি নিষ্কাশনের জন্য পাশে একটি ছোট ডোবা রয়েছে। দুপুরে ভাড়াটিয়ারা সেখানে মরদেহের অংশ দেখতে পেয়ে তাকে জানান। স্থানীয়দের ধারণা, অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে শরীরের খণ্ডিত অংশগুলো এখানে ফেলে রাখা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মরদেহটি উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর