September 26, 2026, 1:18 am

গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Friday, September 25, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলাবাজার এলাকা থেকে মিছিলটি শুরু করে মাওনা চৌরাস্তা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়ালসেতু এলাকায় গিয়ে শেষ হয়। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়নের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে মাওনা চৌরাস্তা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাশিদুল ইসলাম নয়ন বলেন, আওয়ামীলীগ দীর্ঘদিনের শাসনামলে হত্যা, গুম, সন্ত্রাস ও লুটপাটের মাধ্যমে জনসমর্থন হারিয়েছে।
তিনি আরো বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম ও রায় হয়েছে। তার দাবি, এসব রায়ের পর আওয়ামীলীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।সমাবেশ থেকে তিনি রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর