August 25, 2026, 7:08 am

গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা, ৩ রাউন্ড গুলি উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, February 6, 2024
  • 169 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাত ৩টায় শ্রীপুর দক্ষিণ ভাংগনাটি গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহয়ান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তিন রাউন্ড গুলি উদ্ধার করেছি। আজ সকালে ফোনে জানতে পারি, ঘটনাস্থলে আরও ছয় রাউন্ড গুলি পড়ে আছে। এ ঘটনায় কে বা কারা সম্পৃক্ত, তা এখনো জানা যায়নি।
নুরে আলম মোল্লা জানান, রাত ১২টায় আক্তারুজ্জামান নামে একজন ফোন করে তাকে মেরে ফেলার হুমকি দেন। ভোররাত পৌনে ৩টার দিকে তিনি বাইরে শব্দ শুনতে পান। দুর্বৃত্তরা ভোররাত ৩টা থেকে গুলি শুরু করে। প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে। পেট্রোল বোমা ছুড়ে বাসার বারান্দায় আগুন ধরিয়ে দেয়। এতে বারান্দার কিছু অংশ পুড়ে যায়। ‘তারা দুইটা মোটরসাইকেলে করে এসে গুলি, হামলা ও পেট্রোল বোমা মেরে ভাঙচুর করে। তাদের সঙ্গে পিস্তল ও চাইনিজ কুড়াল ছিল। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে গুলি উদ্ধার করে। এখনো বাসার সামনে ছয় রাউন্ড গুলি পড়ে আছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আক্তার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েছিলাম। আমরা খবর পেয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর