July 9, 2026, 10:08 am

গাজীপুরের শ্রীপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Reporter Name
  • আপডেট Tuesday, February 27, 2024
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে এ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সামছুল আলম প্রধান,শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকৌশলী আব্দুস ছামাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রফিকুল ইসলাম,তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন,গোসিংগা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান শাহীনসহ একাধিক বীর মুক্তিযোদ্ধাগন। সভায় বক্তারা এ উপজেলায় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর