May 26, 2026, 1:00 pm

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Sunday, April 5, 2026
  • 51 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ৮টার দিকে পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।
বাড়ির মালিক আব্দুল কাদির জানান, রাত সাড়ে ৮টার দিকে ভাড়াটিয়াদের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে বসতঘরগুলো থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
স্থানীয়রা জানান, জামালপুরের ইসলামপুর এলাকার গার্মেন্টসকর্মী নাসরিন-মানিক সরকার দম্পতির ঘরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতি মাসের বেতন থেকে জমানো নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা একই কারখানার শ্রমিক দম্পত্তি আসমা-আব্দুল জলিলের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের ঘরে থাকা আলমিরা, ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল, সুকেসসহ আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা রুনা আক্তার-সবুজ দম্পতি স্থানীয় আমান টেক্সটাইল কারখানায় চাকরি করেন। অগ্নিকাণ্ডের সময় তারা কারখানায় কাজ করছিলেন। খবর পেয়ে এসে দেখেন তাদের ঘরের সব মালামাল পুড়ে গেছে, যা প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই কারখানার অন্য শ্রমিক বেদেনা আক্তার জানান, আগুনে তারও প্রায় দুই লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম  বলেন, রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর