October 3, 2026, 6:58 am

গাজীপুরের পূবাইলে ৩৩ কেভি ক্যাবল কাটার চেষ্টা দুর্বৃত্তদের, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Reporter Name
  • আপডেট Sunday, February 1, 2026
  • 218 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ভোর রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন পূবাইল জোনাল অফিসের মেঘডুবি এলাকায় দুর্বৃত্তরা ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ক্যাবল কাটার চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রায় ১০ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রোববার ভোর রাতে ৩৩ কেভি লাইনের ক্যাবল কাটতে আসে। তবে পুরোপুরি কাটতে না পেরে ঘটনাস্থলে হ্যাকস ব্লেডসহ বিভিন্ন যন্ত্রপাতি ফেলে রেখে পালিয়ে যায়। প্রথমে ঘটনাস্থল শনাক্ত করতে না পারায় বিদ্যুৎ সংযোগ চালু করতে কিছুটা বিলম্ব হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মীরা জানান, শুরুতে কোথায় লাইনের ক্ষতি হয়েছে তা জানা যায়নি। পরে অনুসন্ধানের মাধ্যমে মেঘডুবি এলাকায় ক্ষতিগ্রস্ত ক্যাবল শনাক্ত করা হয়। দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এ বিষয়ে সকাল সাড়ে ১১টার দিকে পূবাইল জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নূরুন্নবী মানবকণ্ঠকে জানান, চুরির ঘটনায় জড়িতরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে তাদের ব্যবহৃত কিছু সরঞ্জাম পাওয়া গেছে। রাত ৩টার পর এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে থানায় একটি এফআইআর দায়ের করা হবে। বিকল্প ব্যবস্থায় দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা চলছে এবং আশা করা হচ্ছে খুব শিগগিরই পূবাইল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর