July 23, 2026, 8:13 pm

গাজীপুরের পূবাইলে হেরোইনসহ এক মাদক কারবারী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, February 8, 2026
  • 141 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মাহমুদ হাসান জনির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল টহল ডিউটি চলাকালীন এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন মাজুখান এলাকার অ্যাকটিভ স্কুলের সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মাসুদ রানা ওরফে রুবেল (৩৩)। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন সারমারা (আটিপাড়া) এলাকার ওহাব উজিরের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন (টেকপাড়া) এলাকায় বসবাস করতেন। গ্রেপ্তারের পর আসামির দেহ তল্লাশি করে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশ জব্দ করেছে।
এ বিষয়ে পূবাইল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহমুদ হাসান জনি সংবাদ মাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর