October 18, 2026, 10:56 pm

গাজীপুরের পূবাইলে বিল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট Sunday, October 18, 2026
  • 23 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের পূবাইলে একটি বিল থেকে স্কুলড্রেস পরা অজ্ঞাত এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়র এলাকার নাসরারটেক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো কিশোরীর পরিচয় শনাক্ত করা যায়নি। তার মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার নাসরারটেক বিলে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পূবাইল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া কিশোরীর বয়স, বাড়ির ঠিকানা ও পরিবারের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কীভাবে ওই বিলে পৌঁছাল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো অজানা।
স্কুলড্রেস পরা কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। কিশোরীর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর