July 4, 2026, 8:03 am

গাজীপুরের পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

Reporter Name
  • আপডেট Friday, April 3, 2026
  • 70 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি :: গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপসহ তিন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতদের পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে ৪১ নম্বর ওয়ার্ডের সাতানীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—টঙ্গী পূর্ব থানার মরকুন এলাকার হারুন অর রশিদের ছেলে মো. ফারুক হোসেন (৩৫), আমতলী কেরানিরটেক এলাকার ফরিদের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং মরকুন মধ্যপাড়া এলাকার মৃত আফসার বিশ্বাসের ছেলে মো. সুজন বিশ্বাস (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি পিকআপ ভ্যানে করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাতানীপাড়া এলাকার অ্যাডভোকেট রুমার বাড়ির সামনে অবস্থান নেয়। ডাকাত দলটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া দেয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে পিকআপসহ ধরে ফেলে জনতা। পরে বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
পূবাইল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর