July 9, 2026, 9:56 pm

গাজীপুরের পূবাইলে চোরের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ীরা প্রতিকার চেয়ে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Wednesday, December 20, 2023
  • 124 জন দেখেছে

শামীমা খানম :: গাজীপুরের পুবাইল তালোটিয়া বাসস্ট্যান্ডে চোরের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ীরা। চোর শনাক্ত হওয়ার পরও রহস্যজনক কারণে গ্রেফতার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চোর চক্রের খুটির জোর কোথায়। এ চুরির ঘটনায় গাজীপুর মহানগর পুবাইল তালুটিয়া বাস স্ট্যান্ড এলাকার ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, আফরিন ইলেকট্রিক, ভোলা টায়ার দোকানে, সানাউল্লাহর চায়ের দোকান, মসজিদ, রবিউল ইসলামের ক্লাসিক স্যানিটারী দোকানের, তাকমিনা টাইলস ও রাজনের দোকানে প্রতি দিন ই চুরের ঘটনা ঘটছে।
দোকানদার বিল্লাহ হোসেন জানান গত দুই দিন আগে তার দোকান থেকে নগদ ক্যাশ টাকা, পাঁচটি ব্যাটারি মোবেল চুরি হয় বিশটা। চুরি হওয়ার অভিযোগ আছে অনেকেরই প্রতি দোকান থেকে লক্ষ টাকার ক্যাশ এবং লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। পুবাইল তালোটিয়া বাজারের কমিটির সভাপতি আওলাদ হোসেন ও মোঃ সাজ্জাদ এর সাথে কথা বলে তারা জানান। মানববন্ধন করেছে যারা তারা এখানকার দোকানদার না বহিরাগত লোক এনে মানববন্ধন করাচ্ছে। আমি সকল দোকানদারদের অবগত করে মানববন্ধন করব। রবিউল ইসলাম দোকানি জানান ,কমিটির সভাপতি এবং সেক্রেটারিদের কাছে চুরির বিষয়ে জানালে তারা কোন ব্যবস্থাই নিচ্ছে না। অন্যদিকে নাইট গার্ড দের প্রধান মাইনুল ইসলাম ,ইব্রাহিম ,মাজহারুল হক, বাপ্পির কাছে জানতে চাইলে, তারা বলে চুরি হয়ে গেলে আমরা কি করব। মোঃ হেলাল উদ্দিন খন্দকার জানান, চুরির ঘটনায় কেউ আগায় না বরংভয়ে কেউ থানায় একটি জিডিও করে না। আমার মাধ্যমে আজকে সবাই মানববন্ধন করেছে চোরদের প্রতিহত করার জন্য ও কমিটির প্রধানদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য। মোবাইল দোকানদার রাজন জানান ,গত বছর আমার নগদ ছয় লক্ষ টাকা এবং মোবাইল চুরি হয় আমি কোন আইনি ব্যবস্থা নিয়েও কোন প্রতিকার পাইনি। তাহমিনা টাইলস এন্ড স্যানিটারি নুরুদ্দিন জানান, আইনের প্রতি আস্থা নেই তাই আইনের কাছে যা হয়নি। আমার ব্যবস্থা আমি নিব চোরদের কিভাবে প্রতিহত করা যায়। চোরের হাত থেকে বাদ যায়নি তা লটিয়া মক্কা জামে মসজিদের বিভিন্ন মালামাল ও নগদ ক্যাশ টাকা। যা অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সাথে জানান, ক্যাশিয়ার আরিফুল ইসলাম। চোরদের লাগাম ধরে তালটিয়া ব্যবসায়ীদের শান্তিতে ব্যবসা করে জীবনী নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। সকল ভুক্তিভোগী ব্যবসায়ীগণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর