October 12, 2026, 10:57 am

গাজীপুরের পুবাইল থানার তালটিয়ায় হাজারী কটেজ এর কনভেনশন উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, December 2, 2023
  • 142 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের পুবাইল থানার তালটিয়ায় হাজারী কটেজ এর কনভেনশন হলের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কনভেনশন হলের উদ্বোধন করা হয়। এ সময় বিশিষ্ট সমাজ সেবক ও হাজারী কটেজ এর কর্ণধার নাসির উদ্দিন হাজারী, বেসিক শার্টের চেয়ারম্যান হুমায়ুন হাজারী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান, পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম. জাহিদ আল মামুন, পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান, গাজীপুর সিটি করপোরেশনের ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি ও যুবলীগ নেতা শাহিনুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সগির আহম্মেদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর