July 9, 2026, 11:15 am

গাজীপুরের গাছায় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, November 5, 2023
  • 145 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সুজন মিয়া (২৫), পিতা-জহুরুল ইসলাম, সাং-টাঙ্গালিয়া পাড়া, থানা-চর রাজিবপুর, জেলা-কুড়িগ্রাম, মো. মাসুদ হাছান জামাল (২০), পিতা-মো. বাবুল, সাং- ইছর, থানা-গাছা, জেলা-গাজীপুর, মো. সেলিম মিয়া (২২), পিতা-মো. ফুল মিয়া, সাং- ইছর মুদিপাড়া, থানা-গাছা, জেলা-গাজীপুর, মো. লিমন ইসলাম (২২), পিতা-সুরুজ্জামান, সাং-দন্ডপাল, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়, মো. মারুফ হাসান (২০), পিতা-মো. মাহাবুব আলম, সাং-দৌলতপুর নতুন বাজার, থানা-গাছা, জেলা-গাজীপুর ও আদিবুল ইসলাম ওরফে নিলয় (২১), পিতা-মো. নুরুল ইসলাম সাং- মধ্য কামারজুরী, থানা-গাছা, জেলা-গাজীপুর। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি চাকু, ১টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ১টি হাতুরী, ১টি লোহার রড, ৫ফিট লম্বা লাইলনের রশি উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অবাহত আছে।
পুলিশ জানায়, গাছা থানাধীন বাদে কলমেশ্বর সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে মনির হোটেল এর সামনে পাকা রাস্তার উপর একদল ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার নং-০৪।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর