July 9, 2026, 11:16 pm

গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • আপডেট Wednesday, December 13, 2023
  • 131 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ অগিকান্ড সংঘটিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় মো. ডালিম মিয়ার ঝুটের গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে আগুন গুদামের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে গাজীপুরের কাশিমপুরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও কোনবাড়ি ফায়ার সার্ভিসের একটিসহ মোট ৩টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর