October 12, 2026, 2:38 pm

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন মাওলানা আমির হামজা

Reporter Name
  • আপডেট Thursday, December 7, 2023
  • 152 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটি পার্ট-০৪ থেকে ইসলামী বক্তা আমির হামজা জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি কারাগার থেকে বের হন।  তার জামিনে মুক্তির তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
কাশিমপুর কারাগারের কর্মকর্তারা জানান, আমির হামজা ২০২১ সালের ৩১ মে থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত ৪ ডিসেম্বর ঢাকার ম্যাজিস্ট্রেট তাকে জামিনের আদেশ দেন। পরে কাগজপত্র যাচাইবাছাই করে আজ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মাওলানা আমির হামজার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম ও শেরেবাংলা নগর থানায় মামলা আছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর