July 9, 2026, 11:38 am

গাজীপুরের কালীগঞ্জে স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি এ্যাডভোকেসী সভা

Reporter Name
  • আপডেট Monday, October 9, 2023
  • 237 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি ইনজেকশন, খাবার বড়ি ও কনডম বিশেষ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্লানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কালীগঞ্জ উপজলা পরিবার পরিকল্পনা অফিস।
এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মনজুর-এ-এলাহী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউপি চেয়ারম্যান-সচিব, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর