August 12, 2026, 12:18 pm

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, August 12, 2026
  • 11 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শ্রমিক ও অপরজন বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের নাভানা কারখানা এলাকায় একটি পিকআপ ভ্যান ঘোড়াশালগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মো. জাহিদ হোসেন (৫২)। নিহত জাহিদ হোসেন পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সুটিয়াকাঠি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গ্রেট সেলস এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অপরদিকে কালীগঞ্জের জামালপুর এলাকায় ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরের মাটির দেয়ালধসে মতিউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। মতিউর রহমান নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার জনতা জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর