July 9, 2026, 3:08 pm

গাজীপুরের কালীগঞ্জে উদযাপিত হলো শেখ রাসেল দিবস

Reporter Name
  • আপডেট Wednesday, October 18, 2023
  • 93 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। আজ বুধবার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ও উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীবৃন্দ। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে একটি র‌্যালী উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. আজিজুর রহমানের সভাপতিত্বে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহানের পরিচালনায় এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। এরআগে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিষয় ভিত্তিক সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করা হয়। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর