July 9, 2026, 11:01 am

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাককে পিকআপের ধাক্কা ২জন নিহত

Reporter Name
  • আপডেট Friday, May 3, 2024
  • 97 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় আজ শুক্রবার বিকেলে দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত অপর একটি পিকআপ ভ্যান স্বজোরে ধাক্কা দেয় এতে আবুল কাসেম ও শামীম হোসেন নামে দুজন নিহত হন।
নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলদিয়া থানার কুমুরিয়া গ্রামের পিনু মিয়ার ছেলে শামীম (১৮) ও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দায়েরপাড় গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে আবু কাশেস (২১)।
পলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান ঢাকা মেট্রো ন- ১৫-০৯৮৪ দাঁড়িয়ে থাকা ট্রাকে( ঢাকা মেট্রো ট-১৬-২১৯৯কে স্বজোরে ধাক্কা দেয়। এসময় আবুল কাসেম ও শামীম হোসেন নামে দুজন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ দুর্ঘটনার পর ওই দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর