June 2, 2026, 8:01 am

গাজীপুরের কালিয়াকৈর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, July 17, 2023
  • 161 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় সোমবার সকাল ১১টার দিকে ওমর আলী (৫৩) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত হলেন, ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতলী মোরারচর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে ওমর আলী (৫৩)। তিনি অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার বিশ্বাসপাড়া ঝিকঝাক মাঠ সংলগ্ন গজারি বনের পাশে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে  স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে খবর কালিয়াকৈর পুলিশ ঘটনাস্থল থেকে নিহত অটোরিকসা চালকের গলাকাটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে প্রেরণ করেন।
পুলিশের ধারণা গতকালরাতে যে কোন সময় তাকে জবাই করে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে । নিহতের শরীরে এবং গলায় দারালো অস্ত্রের ক্ষতচিহ্ন রয়েছে।এদিকে নিহতের মামাতো ভাই হাজী লতিফ সরকার বলেন, গতকাল রাত থেকে ওমর আলী অটোরিকসাসহ নিখোঁজ হয়,তার ব্যবহৃত মোবাইল ফোনটি একাদিকবার কল করেও বন্ধ পাওয়া যায়। পরে  সকালে জানতে পারি বিশ্বাস পাড়া এলাকায় একটি লাশ পরে আছে। পরে ঘটনাস্থলে এসে দেখি আমার মামাতো ভাই ।

কালিয়াকৈর থানার ওসি(তদন্ত) আবুল বাশার জানান, অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর